| Obama now in video game |
|
|
|
| Monday, 12 April 2004 | |
|
একবার ভাবুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন আপনি, কেমন হবে? বাস্তবে না হলেও গেমের জগতে এবার আপনিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বারাক ওবামার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। লড়াইয়ে অবতীর্ণ হয়ে দেখিয়ে দিতে পারবেন, ওবামার চাইতে দেশটাকে আরো ভালো চালাতে পারবেন আপনিই! এমন একটি গেইম 'কমান্ডার ইন চিফ'। ওবামার অভিষেকের দিন অর্থাৎ ২০ জানুয়ারি গেমটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।খেলার সময় আপনাকে বাজেট, স্বাস্থ্য, শিক্ষা, সামরিক ও কূটনীতিসহ বিভিন্ন বিষয়ে কঠিন সব সিদ্ধান্ত নিতে হবে। ‘কমান্ডার ইন চিফ’ -এ জাতিসংঘ, জি-সেভেন, ন্যাটো, নাফটা এবং ওপেকের মতো বড় বড় সংস্থাগুলোর তথ্য সরবরাহ করা হবে। এভারিজমের প্রধান ডিজাইনার লুইস-ম্যারি রকোঁ গেমটির পরিকল্পনা প্রকাশ করার সময় বলেছেন, "আপনার নিজস্ব রাজনৈতিক চিন্তাধারা ও মতবাদকেও এই গেইমে কাজে লাগাতে পারবেন এবং এসব মতবাদের দেশীয় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াও চাক্ষুষ করতে পারবেন।" তিনি আরও বলেন, “যে কেউ চাইলেই এখন ইরাকের ব্যাপারে নিজস্ব নীতি অবলম্বন করতে পারেন। পারেন অর্থনৈতিক মন্দা কাটানোর এবং আল-কায়েদার আক্রমণ ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে।” ইন্টারঅ্যাক্টিভ গেমিং সফটওয়্যার এর খেলার ধরণ সম্পর্কে জানিয়েছে, “গেইমটি খেলা শুরু হবে কেবিনেট মেম্বার নির্বাচনের মধ্য দিয়ে। এরপর তাদেরকে নিয়ে ঠিক একই পরিবেশ, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ও রাজনৈতিক ইস্যুগুলোর মুখোমুখি হতে হবে, যা করতে হবে ওবামার প্রশাসনকেও। পুরো গেইমজুড়েই আপনার মাথার উপর চেপে থাকবে সন্ত্রাসবাদী বা বহির্ভূত কোনো শত্রু রাষ্ট্রের আক্রমণের শঙ্কা।” ইন্টারঅ্যাক্টিভ গেমিং সফটওয়্যার এর প্রধান নির্বাহী পল লোম্বাডি বলেন, “আমরা চেষ্টা করছি ঠিক প্রেসিডেন্টের নিজস্ব জগত সৃষ্টি করতে যেখানে যে কেউ নিজেকে প্রেসিডেন্টের আসনে বসিয়ে কঠিন ও প্রভাবশালী সিদ্ধান্তগুলো নেয়ার স্বাদ পাবে।” গেইমটি খেলতে গিয়ে বৈদেশিক নেতাদেরকে অভ্যর্থনা জানানো, কোনো দেশকে আক্রমণ করার মতো দায়িত্বগুলোও আপনার কাঁধে এসে পড়বে। এমনকি ব্যাপক হত্যাযজ্ঞের কৌশলও আঁটতে হতে পারে আপনাকে। তবে এসব করতে গিয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে অর্থনৈতিক, রাজনৈতিক অথবা সামরিক পরিস্থিতির কথা। সুমন আরেফিন/এমডিকে/২০৪৩ঘ./১৮.১২.০৮ Source: News from BDNews24.com |
|
| Last Updated ( Monday, 05 January 2009 ) |
| < Prev | Next > |
|---|



এমন একটি গেইম 'কমান্ডার ইন চিফ'। ওবামার অভিষেকের দিন অর্থাৎ ২০ জানুয়ারি গেমটি বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান।