|
New attraction "Intelligent pill" |
|
|
|
|
Wednesday, 07 July 2004 |
|
স্বাথ্যই সকল সুখের মূল। বিজ্ঞানের এই যুগে চিকিৎসা বিজ্ঞানের চোখ ধাধানো সব আবিস্কার এই চিরন্তন বানীর গুরুত্ব বহন করে। চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞানের এবারের অবদান 'ইনটেলিজেন্ট পিল' বা আইপিল নামক একটি ১১ X ২৬ এমএম এর একটি ক্যাপসুল। বিখ্যাত ডেনিস চিকিৎসাযন্ত্রের নির্মাতা ফিলিপস এটির উদ্ভাবন করেছে।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ক্যাপসুলের সাথে প্রযুক্তির সম্পর্ক কোথায় ? হ্যা এদের মধ্যে বিশেষ কোন সম্পর্ক নেই। কিন্তু একটি ক্যাপসুলের ভেতরে যদি একটি মাইক্রোপ্রোসেসর, ব্যাটারি, ওয়ারলেস রেডিও,বিশেষ পাম্প এবং একটি ড্রাগ রিজার্ভার থাকে শরীরের নির্দিষ্ট স্থানে মেডিসিন সরবরাহ করার জন্য, তাহলে সবাই এতে প্রযুক্তির সন্ধান পাব। বিশেষত যখন এটি গলধকরণ করতে হবে! এই বিশেষ ক্যাপসুলটিই হল চিকিৎসাযন্ত্র নির্মাতা ফিলিপসের নতুন চমক। বিশ্বখ্যাত এই নির্মাতা প্রতিষ্ঠানটি গত নভেম্বর-এ জানায় যে, এই আইপিল ক্যাপসুলটি একটি সেন্সর দিয়ে অ্যাসিডিটি পরিমাপ করে পেটের ভেতর এর অবস্থান নির্দেশ করে। এই কাজটি সম্পন্ন হওয়ার পর যে স্থানে প্রয়োজন সেখানে মেডিসিন দেবে। সুমন/এমডিকে/১৪১৬ ঘ./০৭.১২.২০০৮
Source: news collected from BDNews24.com |
|
Last Updated ( Monday, 05 January 2009 )
|