|
BCS Digital Expo 2009, Happy ending |
|
|
|
|
Sunday, 29 March 2009 |
|
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য বিসিএস ডিজিটাল এক্সপো’র সফল সমাপ্তি ঘটেছে।
নিত্য নতুন প্রযুক্তি পণ্য এবং এগুলোর ব্যবহার জীবনযাত্রার মানকে কীভাবে উন্নীত করতে সহ্মম হয় সেই বিষয়টি প্রাধান্য পেয়েছে এবারের এই বিসিএস ডিজিটাল এক্সপো’তে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দেশের প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি আয়োজিত, জীবন ঘনিষ্ঠ ডিজিটাল প্রদর্শনী হিসেবে ‘বিসিএস ডিজিটাল এক্সপো’ প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সহ্মম হয়েছে। প্রদর্শনীস্থল তথ্যপ্রযুক্তিপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। তারা দেখতে এসেছেন মানুষের জীবনযাপনে তথ্যপ্রযুক্তির ছোঁয়া কতটা, মানুষের জীবনধারায় এটি কতটা জায়াগা জুড়ে আছে। প্রদর্শনী ঘুরে দেখা গেছে দর্শকদের আগ্রহ পেন ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ ইত্যাদিতে। চার দিনের এই এক্সপোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী প্রজন্মকে তথ্যপ্রযুক্তি নির্ভর প্রজন্ম হিসাবে গড়ে তুলতে চাই। সে লড়্গ্য বাসত্মবায়নের জন্য ২০১৩ সাল থেকে মাধ্যমিক সত্মরে এবং ২০২১ সাল থেকে প্রাথমিক সত্মরেও আইটি শিহ্মাকে বাধ্যতামূলক করে নির্বাচনী ওয়াদা পূরণ করা হবে। এবার মোট ৫৪টি প্রতিষ্ঠান ১৬টি প্যাভিলিয়ন ও ৬২টি স্টলে তাদের প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে। ডাটা কমিউনিকেশন এবং ডিজিটাল প্রযুক্তি পণ্য এবং এর ব্যবহার, ল্যাপটপ, নোটবুক, মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ফটোফ্রেম, ফটো প্রিন্টার, ওয়াইফাই এক্সেস পয়েন্ট, ডিজিটাল শিহ্মা উপকরণ, বিভিন্ন মাল্টিমিডিয়া সফটওয়্যার, নেটওয়ার্ক ও ইন্টারনেট ভিত্তিক পণ্যসমূহ প্রদর্শনসহ এবারই প্রথম প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেছে সরকারি বেসরকারি পর্যায়ে কৃষি, ভূমি, শুল্ক, চিকিৎসা প্রভৃতি বিষয়ে কাজ করে যাওয়া প্রতিষ্ঠানসমূহ। মেলার কিছু ছবি : 
 |
|
Last Updated ( Sunday, 29 March 2009 )
|